ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

সুপ্রিম কোর্ট সচিবালয়ে ৪৮৯ পদে নিয়োগের সিদ্ধান্ত

সুপ্রিম কোর্ট সচিবালয়ের জন্য ৪৮৯টি পদ সৃষ্টি করে কর্মকর্তা-কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে কর্মকর্তা পদ ১০৭টি; বাকি ৩৮২টি কর্মচারী পদ। আজ রোববার (৭ ডিসেম্বর) সুপ্রিম কোর্ট সচিবালয়ের ‘পদ সৃজন’ কমিটির প্রথম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।


সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, ১০৭টি কর্মকর্তা পদের মধ্যে জুডিশিয়াল সার্ভিসের প্রশাসনিক পদ ১০৫টি। মুখ্য হিসাবরক্ষণ কর্মকর্তা পদ ১টি এবং সিস্টেম অ্যানালিস্টের একটি পদ রয়েছে।


গত ৩০ নভেম্বর বিচার বিভাগের স্বাধীনতা কার্যকরভাবে বাস্তবায়নের জন্য ‘সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, ২০২৫’ জারি করে অন্তর্বর্তী সরকার। এর মধ্যদিয়ে রাষ্ট্রের অন্যতম স্তম্ভ হিসেবে স্বাধীন বিচার বিভাগের প্রাতিষ্ঠানিক স্বীকৃতি প্রতিষ্ঠিত হয়।


এই অধ্যাদেশ জারির পরদিনই গত ১ ডিসেম্বর সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মোহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকীকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে সচিবালয়ের সচিবের দায়িত্ব দেন প্রধান বিচারপতি। ওই দিনই প্রধান বিচারপতির মনোনয়নে পদ সৃষ্টি, বিলোপ বা বিন্যাসে সংক্রান্ত ‘পদ সৃজন’ কমিটি গঠন করা হয়। সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, ২০২৫-এর ১৭ ধারা অনুসারে কমিটির সভাপতি করা হয় আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামকে।


কমিটির সদস্য করা হয় ৮ জনকে। তারা হলেন, আপিল বিভাগের বিচারপতি এ কে এম আসাদুজ্জামান, হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. আতাবুল্লাহ, বিচারপতি মো. বজলুর রহমান, সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ সচিব, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালযয়ের আইন ও বিচার বিভাগের জ্যেষ্ঠ সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের জ্যেষ্ঠ সচিব ও সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল।


ads
ads
ads

Our Facebook Page

↑